আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ জুন, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার । শুভ রং হালকা নীল, অফ হোয়াইট, ম্যাজেন্টা। শুভ রত্ন চায়নিজ জেড, এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব রাজা পঞ্চম জর্জ, অভিনেতা টনি কার্টিস, কবি এলেন গিল্রবার্গ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাববান হবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয় আপনাকে সহযোগিতা করতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি হলেও তা হবে ক্ষণস্থায়ী। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। ই-মেইলে পাওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।