আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হলুদ, কমলা, হালকা নীল। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—শাহাদাত বুলবুল, অভিনেতা লি মারভিন, মারাধানেতা শিবাজী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে চলুন। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্কট রাশির বন্ধুদের বলছি; কর্মস্থলে আজ একাধিক সুযোগ নাগালের মধ্যে এসে যাবে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও তীর্যক মন্তব্য থেকে আজ প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যান—জানেনই তো, সাহসীদের গলায় জয়ের মালা শোভা পায়! আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকাদের উদ্দেশে বলছি; সার্বিকভাবে দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে, সুতরাং কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। চাকরিতে আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।