আপনার রাশিফল
২২ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—ম্যাজেন্টা, হালকা নীল, মেরুন। শুভ রত্ন—গোমেদ, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, এডওয়ার্ড কেনেডি, আল্লামা ইকবাল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। ফেসবুকে ভাবের আদান-প্রদানের মাধ্যমে আজ প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে আজ মনের দরজায় কেউ কড়া নাড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশযাত্রার ব্যাপারে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন, ভাগ্য আজ আপনার সহায় থাকবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকা ধনুর বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করতে পারেন, তাই এ ব্যাপারে চোখ-কান খোলা রাখুন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কেউ কেউ আপনার বিরুদ্ধে পদস্থ ব্যক্তিদের কান ভারী করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ই-মেইলে কারও মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।