আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং—হালকা নীল, সোনালি, জলপাই সবুজ। শুভ রত্ন—ক্যাটস আই, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ভিক্টর হুগো, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বৈমানিক রোখসানা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য সাময়িক বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুক সার্চ করুন, আজ কেউ ইঙ্গিতে আপনার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষার‌্যা ঘটতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। পাওয়া আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ধৈর্য ধরুন—দিন শেষে এ ক্ষেত্রে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। পারিবারিক সম্পর্কোন্নয়নে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির বন্ধুদের কর্মস্থলে আজ চোখ-কান খোলা রাখতে হবে, কারণ বেখেয়ালে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিয়ে অপেক্ষা করুন—সবুরে মেওয়া ফলতে পারে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না: কথা দিচ্ছি হতাশ হতে হবে না। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুকে প্রেমের আহ্বান পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।