আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—ম্যাজেন্টা, ফিরোজা, সোনালি। শুভ রত্ন—রক্ত প্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা রহমান, এলিজাবেথ টেইলর, ওস্তাদ মোবারক হোসেন খান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কেউ আপনাকে মিষ্টি হাসি উপহার দিলে বুঝতে হবে আজ প্রেমের শুভ সূচনা হতে যাচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির বন্ধুদেরকে বলছি, কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন। কারণ, আজ একাধিক সুবর্ণ সুযোগ হাতের নাগালে চলে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্ত করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): জলজ রাশি বৃশ্চিকের জাতক-জাতিকাদের কেউ কেউ আজ প্রেমের ব্যাপারে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি হতাশ হতে হবে না। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। ফেসবুক দেখুন, আপনার প্রতি কারও আগ্রহ থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।