আপনার রাশিফল
১ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩, গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং ম্যাজেন্ডা, ক্রিম, হালকা নীল। শুভ রত্ন এমিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব— ড. আশরাফ সিদ্দিকী, সরদার জয়েন উদ্দিন, মোহাম্মদ ওয়ালীউল্লাহ্। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে মনের দরজায় কেউ আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তার কিছু নেই, পছন্দের মানুষটির কাছ থেকে আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈকি তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; কথা দিচ্ছি, এবার আর নিরাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতেও ভালো চাকরি পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সহকর্মীর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে একাধিক প্রেমবিষয়ক চিঠি আপনাকে বিচলিত করতে পারে। পাওনা আদায় হবে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।