আপনার রাশিফল
২ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং সোনালি, জলপাই সবুজ, হালকা নীল। শুভ রত্ন ফিরোজা, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক জন আর্ভিং, শিহাব সরকার, অভিনেতা মোস্তফা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে আপনার আচরণে একগুঁয়েমি মনোভাব প্রকাশ পেতে পারে। এ ব্যাপারে লক্ষ রাখুন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—ভাগ্য আজ পুপ্রসন্ন থাকবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক যোগাযোগ শুভ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি আজ সম্ভবনার নতুন বার্তা বয়ে আনবে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্কট রাশির বন্ধুদের বলছি; কর্মস্থলে চোখকান খোলা রাখুন, আজ বড় ধরনের কোনো সুযোগ আপনার নাগালে চলে আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): তুলা রাশির বন্ধুদের জন্য দিনটি অত্যন্ত সম্ভাবনাময় বলে বিবেচিত হতে পারে, তাই কর্মস্থলে চোখকান খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার ই-মেইলে কারও পাঠানো চিঠি থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মনের মধ্যে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও ধনুর বন্ধুদের কেউ কেউ প্রেম নিবেদন করে সফল হবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতস্তত না করে পছন্দের মানুষটিকে সরাসরি প্রস্তাব দিন—আজ আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ফেইসবুক দেখুন, কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে।