আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—ম্যাজেন্টা, বেগুনি, হালকা নীল। শুভ রত্ন—গোমেদ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—ব্যারিস্টার মইনুল হোসেন, বিজ্ঞানী জর্জ গেমো, চিত্রশিল্পী হেনরি রাউবার্ন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কো েনা সুসংবাদ দিয়ে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে যোগাযোগ ঘটতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক যোগাযোগ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আজ উৎসাহী হয়ে এগিয়ে আসতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের বলছি; কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আজ নাগালে চল আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। আর্থিক লেনদেন আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ই-মেইলে কেউ প্রেমের ইঙ্গিত দিতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। পাওনা আদায় হতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে।