আপনার রাশিফল
৬ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হালকা বাদামি, সবুজ, মেরুন। শুভ রত্ন—ক্যাটস আই, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—মাইকেল অ্যাঞ্জেলো, নভোচারি ভ্যালেন্টিনা তেরেসকোভা, সম্রাট হুমায়ূন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; এ ক্ষেত্রে ভাগ্য আজ সহায় হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পেশাজীবীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিলে আজ আর ব্যর্থ হতে হবে না। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায় হবে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। যাঁরা নতুন প্রেমে জড়ানোর চিন্তা-ভাবনা করছেন, তাঁদের জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের জাতক-জাতিকাদের কেউ কেউ কর্মস্থলে বসের মন জয় করতে সক্ষম হবেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।