আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—কমলা, মেরুন, অফহোয়াইট। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—সুচরিতা, শওকত আকবর, গীতিকার এস এম হেদায়েত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। ফেসবুক সার্চ করুন, প্রেমের ব্যাপারে আজ কিছু চমকপ্রদ তথ্য পেয়ে যাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষ রাশির জাতক-জাতিকাদের বলছি; কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন। কারণ, একাধিক সুবর্ণ সুযোগ হাতের নাগালে চলে আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): যাবতীয় কেনাকাটা শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। ই-মেইলে কারও চিঠির দুর্বোধ্য ভাষার আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের আহ্বান। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও হাল ছাড়বেন না—আজ এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দিয়ে ঠকতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।