আপনার রাশিফল
৮ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং—বেগুনি, মেরুন, হালকা নীল। শুভ রত্ন—অ্যামিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী অটোহান, শিক্ষাবিদ মিখাইল ফসটার, নাজমুল আলম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের কাজে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমে ব্যর্থ হলে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে নতুন কোনো সুখবর পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে কারও কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে আপনার প্রেমের আকুতি কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সমুদ্রসৈকতে কিংবা পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা করে থাকলে আজই বেরিয়ে পড়ুন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজ আপনার ই-মেইলে প্রেমের আহ্বান মেশানো একাধিক চিঠি পাওয়া যেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পছন্দের মানুষটিকে সাহস করে মনের কথাটি জানান, প্রত্যুত্তরে আপনার মনের সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব দূর হয়ে যাবে। আর্থিক লেনদেন শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।