আপনার রাশিফল
৯ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, ম্যাজেন্টা, সবুজ। শুভ রত্ন—পীত পোখরাজ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—গ্যাগরিন, ববি ফিশার, কবি ফজল-এ-খোদা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে তৎপর হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে সাহসী পদক্ষেপ নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। শিক্ষা ক্ষেত্রে কেউ কেউ বৃত্তি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের জাতক-জাতিকারা কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও দুর্বোধ্য মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে দ্বিধান্বিত করে তুলতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান, সাফল্যের দেখা পেতে খুব একটা বেগ পেতে হবে না।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ফেসবুক দেখুন—কেউ পরোক্ষভাবে আপনাকে প্রেমের আহ্বান জানাতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে আজ একাধিক প্রেমের আহ্বান মেশানো চিঠি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে