আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন রবি ও বৃহস্পতিবার। শুভ রং: বেগুনি, হলুদ, হালকা নীল। শুভ রত্ন গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: সাংবাদিক মাহফুজুল্লাহ, রবীন্দ্রনাথ ত্রিবেদী; লেখক জ্যাকব ওয়াসারমেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ: ২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। সমুদ্রসৈকত কিংবা পাহাড়ে ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল: ২১ মে): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে: ২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন: ২২ জুলাই): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই: ২৩ আগস্ট): ব্যবসায় শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।কন্যা (২৪ আগস্ট: ২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমে ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। পাওনা আদায় হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর: ২৩ অক্টোবর): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর: ২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। মনের গহিনে জমে থাকা অভিমান ঝেড়ে ফেলে পছন্দের মানুষটিকে কাছে আহ্বান করুন; আপনার ডাকে সাড়া না দিয়ে সে পারবে না। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর: ২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কেউ আজ আপনার মনের জানালায় উঁকি দিতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর: ২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি: ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি: ২০ মার্চ): মীনের জাতক-জাতিকাদের কেউ কেউ কর্মস্থলে আজ বড় ধরনের সাফল্য অর্জনে সক্ষম হবেন। পাওনা আদায় হবে। ই-মেইলে পাঠানো প্রেমবিষয়ক কোনো চিঠি আপনার মনকে চাঙা করে তুলতে পারে।