আপনার রাশিফল
১১ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং: বেগুনি, নীল, মেরুন। শুভ রত্ন: ক্যাটস আই, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: হ্যারল্ড উইলসন, ফতেহ লোহানী, বাপ্পারাজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ: ২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বৃষ (২১ এপ্রিল: ২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পাবেন। ফেসবুক দেখুন, প্রেমের ব্যাপারে চমকপ্রদ কোনো তথ্য পেয়ে যেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে: ২১ জুন): সৃজনশীল কাজে আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন: ২২ জুলাই): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই: ২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ই-মেইলে কারও কাছ থেকে পাওয়া প্রেমের ইঙ্গিত আপনাকে উজ্জীবিত করে তুলবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট: ২৩ সেপ্টেম্বর): কন্যার জাতক-জাতিকাদের বলছি, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ হাতের নাগালে চলে আসতে পারে। সুতরাং চোখ-কান খোলা রাখুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর: ২৩ অক্টোবর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর: ২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর: ২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর: ২০ জানুয়ারি): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি: ১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। মামলা-মোকদ্দমা কিংবা আইনি সমস্যার নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের জানালায় উঁকি দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি: ২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।