আপনার রাশিফল
১৪ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—ম্যাজেন্টা, চকোলেট, হালকা নীল। শুভ রত্ন—ক্যাটস আই, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—আইনস্টাইল, মাইকেল কেইন, ভাষাসৈনিক সালেহ উদ্দিন কায়সার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পাবেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে তৎপর হোন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। পুরোনো প্রেমের স্মৃতি নতুন করে আপনার মনকে দোলা দিতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন, আজ এক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থতা কারীর ভূমিকা নিয়ে সন্দেহের উদ্রেক হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। ফেসবুক দেখুন—প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।