আপনার রাশিফল
১৫ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং— হালকা সবুজ, কমলা, সোনালি। শুভ রত্ন—ফিরোজা, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব— প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন, ‘অ্যালেন বিন, অন্নদা শঙ্কর রায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ব্যর্থ হয়ে থাকলে আজ আবারও চেষ্টা করুন—এক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুক দেখুন, কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্য ভবিষ্যতে প্রেমের সূচনা করতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আর হতাশ হতে হবে না। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায় হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কন্যা (২৪ আগস্ট- ২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের প্রতিযোগিতায় আপনার আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। পেশাগত দ্বদ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের জাতক-জাতিকাদের কেউ কেউ কর্মস্থলে আজ সুবর্ণ সুযোগ পাবেন। সুতরাং এ ব্যাপারে চোখ-কান খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পাওনা আদায়ে বড় ধরনের সাফল্য অর্জিত হবে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কেউ আজ এগিয়ে আসতে পারে। ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ফেসবুক দেখুন, কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্য ভবিষ্যতে প্রেমের সূচনা করতে পারে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।