আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং—কালচে লাল, গাঢ় সবুজ, নীল। শুভ রত্ন—ক্যাটস আই, অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নরেশ ভুঁইয়া, হেনা কবির। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কারও প্রতিশ্রুতির ওপর নির্ভর করে বড় ধরনের কাজে হাত দেওয়া উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনাকে প্রেমে আগ্রহী করে তুলতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সন্তান-সন্ততির স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। প্রেমের ক্ষেত্রে অতীতের তিক্ত অভিজ্ঞতা আজ দূর হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের জাতক-জাতিকাদের কারও কারও সমুদ্রসৈকতে ভ্রমণের সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; কথা দিচ্ছি আপনার উদ্যোগ বিফলে যাবে না। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সমুদ্রসৈকতে কিংবা পাহাড়ে ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। ই-মেইলে আজ প্রেমের সুবাস মাখানো একাধিক চিঠি আপনার মনকে দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবারও চেষ্টা করুন; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকর রাশির বন্ধুদের উদ্দেশে বলছি; কর্মস্থলে আজ চোখকান খোলা রাখুন, বড় ধরনের সুযোগ হাতের নাগালে চলে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুক দেখুন, প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। দূরের যাত্রা শুভ।