আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা সবুজ, নীল, গোলাপি। শুভ রত্ন—রক্ত প্রবাল, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক জন আপডাইক, চিত্রশিল্পী সৈয়দ লুৎফুল হক, দার্শনিক ম্যানলি পামার হল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; আজ এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন থাকতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মানা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্কটের জাতক-জাতিকাদের কেউ কেউ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। বেকারদের জন্য দিনটি শুভ। ফেসবুক দেখুন, প্রেমের ব্যাপারে কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সহায় থাকতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। পাওনা আদায় হবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। পথ চলতে সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষ সক্রিয় থাকতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অপরিচিত কেউ আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে। মনের সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা বলুন—আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ই-মেইলে কারও মন্তব্য থেকে প্রেমের আকাঙ্ক্ষা জন্ম নিতে পারে। আর্থিক লেনদেন শুভ।