আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—জলপাই সবুজ, নীল, অফ হোয়াইট। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, স্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ডেভিড লিভিং বেগন, উরসুলা অ্যান্ড্রেস, বিজ্ঞানী নরম্যান হাওয়ার্থ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ যে কাজে হাত দেবেন তাতেই সাফল্যের দেখা পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় হলেও শেষমেশ সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে একগুঁয়েমি পরিহার করে সবার সঙ্গে মানিয়ে চলতে পারলে আপনিই লাবভান হবেন। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনাকে হতাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন, এতে শেষ পর্যন্ত আপনারই লাভ হবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আর্থিক লেনদেন শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন—দিন শেষে আপনারই লাভ হবে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে কাউকে সহযোগিতা করে থাকলে আজ তার প্রতিদান পাবেন। পাওনা আদায় হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে আজ সাফল্য অর্জিত হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ প্রেম নিবেদন করতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।