আপনার রাশিফল
২১ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, গোলাপি, মেরুন। শুভ রত্ন—এমিথিস্ট, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব— রকফেলার, বিসমিল্লাহ খান, সাহিত্যিক শাহাবুদ্দিন আহমেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিন—এক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আজ আপনাকে উৎসাহী করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। যাবতীয় কেনাকাটার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে সন্দেহের উদ্রেক হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমে সাফল্যে সম্ভাবনা আছে। সমুদ্রসৈকত কিংবা পাহাড়ে ভ্রমণে যেতে চাইলে আজই বেরিয়ে পড়ুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও কর্মস্থর পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রিয় মানুষটিকে নিজের করে পেতে চাইলে মুখ ফুটে সেই কথাটি বলুন—কথা দিচ্ছি, হতাশ হতে হবে না।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যানবাহন থেকে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।