আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—সাদা, গোলাপি, হালকা নীল। শুভ রত্ন—হীরে, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা ওয়াসিম, বিজ্ঞানী ওয়ারনার ভন ব্রাউন, ক্রিকেটার ওয়াসিম বারী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ: ২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। যার মন পাওয়ার জন্য দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন আজ সে আপনার প্রেমের আহ্বানে সাড়া দিতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে উৎসাহী করে তুলতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুখবর দিয়ে। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন, দিন শেষে আপনারই লাভ হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপার মনের দরজায় কড়া নাড়তে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি: ১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ফেসবুকে চোখ রাখুন। প্রেমবিষয়ক কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। সমুদ্রসৈকত কিংবা পাহাড়ে বেড়াতে যেতে চাইলে আজই বেরিয়ে পড়ুন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবেব সাক্ষাৎ ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।