আপনার রাশিফল
২৪ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—হালকা নীল, গোলাপি, মেরুন। শুভ রত্ন—ল্যাপিজ ল্যাজুলি, হিরে। বিশিষ্ট ব্যক্তিত্ব—স্টিভ ম্যাককুইন, বিজ্ঞানী পিটার দ্য বে, গণিতজ্ঞ জোসেফ লিওভিলি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষ রাশির বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ কিন্তু এ ক্ষেত্রে ভাগ্য সহায় থাকতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ের জন্য অন্যের সহযোগিতা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। সৃজনশীল কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ভালোলাগার মানুষটিকে ভালোবাসার জনে পরিণত করার আজই সুযোগ—সুতরাং নির্ভয়ের এগিয়ে যান।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। সহকর্মীর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ই-মেইলে পাওয়া কোনো তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে উজ্জীবিত করে তুলবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আজ মনের দরজায় কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। উচিত হচ্ছে না জেনেও কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।