আপনার রাশিফল
২৫ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—হালকা সবুজ, নীল, মেরুন। শুভ রত্ন—ক্যাটস আই, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—চলচ্চিত্রকার ডেভিড লিন, সুরকার আরতুরো তোশানিনি, উদ্ভিদবিজ্ঞানী এডলক অ্যাংলার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায় হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুকে আপনার প্রতি কেউ প্রেমের ইঙ্গিত করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ভালো লাগার মানুষটিকে প্রেমের প্রস্তাব দিলে আজ তা ভালোবাসায় পরিণত হবে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মানতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। ভালো লাগার মানুষটি প্রেমের প্রস্তাব দিলে তা ভালোবাসায় পরিণত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে চুক্তি ভঙ্গের ঘটনা ঘটতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুকে প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পাওনা আদায় হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যাত হতে হবে না—এ কথা জোর দিয়েই বলা যায়। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। মনের মাঝে জমে থাকা দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা জানান—ভাগ্য আজ আপনার সহায় থাকবে। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন থাকতে পারে।