আপনার রাশিফল
২৬ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—নীলের যেকোনো শেড, বেগুনি, মেরুন। শুভ রত্ন—রক্তপ্রবাল, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—রবার্ট ফ্রস্ট, সৈয়দ আলী আহসান, মাকিদ হায়দার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। ভালো লাগার মানুষটিকে আজ ভালোবাসার প্রস্তাব দিন—আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। রাজনীতি থেকে দূরে থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে। ফেসবুক দেখুন, প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কাউকে ভালো লেগে থাকলে তাকে আপনার মনের কথাটি জানান—ভালো লাগা ভালোবাসায় পরিণত হবে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন, শেষমেশ আপনারই লাভ হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আজ মনের জানালায় উঁকি দিয়ে যেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ের নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। ই-মেইলে আজ একাধিক প্রেমের চিঠি পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ব্যাপারে আজ স্বস্তিদায়ক কোনো তথ্য পেতে পারেন।