আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। শুভ রং—গাড় লাল, গোলাপি, জলপাই সবুজ। শুভ রত্ন—রক্তপ্রবাল, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী রঞ্জেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস কালাহান, আফজাল হোসেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে সম্ভাবনার নতুন সূর্য উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। মনের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। রাজনীতি থেকে দূরে থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনের শুরুতেই প্রিয়জনের কোনো সুসংবাদ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মানতা পেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে মনের সব দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান—খুব শিগগির সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের জন্য সুসংবাদ হলো, কর্মস্থলে যে কাজেই হাত দেওয়া হোক না কেন, কমবেশি সাফল্যের দেখা পাওয়া যাবে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।