আপনার রাশিফল
২৮ মার্চ, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং: সোনালি, মেরুন ও হালকা সবুজ। শুভ রত্ন শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: ম্যাক্সিম গোর্কি, সাবেক এয়ার ভাইস মার্শাল বাশার ও চিকিৎসাবিদ করনিল হেইম্যানস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভবান হবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে প্রেমসংক্রান্ত একাধিক চিঠি আপনাকে বিচলিত করতে পারে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মী কেউ আজ প্রেম নিবেদন করতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন, এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। অতিথি আপ্যায়নের ব্যয় বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মী কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। ভালো লাগার মানুষটিকে ভালোবাসার মানুষে পরিণত করতে চাইলে আজই প্রস্তাব দিন। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের জন্য সুখবর হচ্ছে, কর্মস্থলে একাধিক সুযোগ আজ হাতের নাগালে চলে আসবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরে ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।