আপনার রাশিফল
৩১ মার্চ, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং: গাঢ়, লাল, সবুজ ও মেরুন। শুভ রত্ন গোমেদ ও রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব: গুপ্তচর মাতাহারি, রেনে দেকার্তে, অভিনেত্রী দিতি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার উদ্যোগ প্রশংসিত হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে তৎপর হন। প্রেমের ক্ষেত্রে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায় শুভ পরিবর্তন ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আজ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ই-মেইলে পাওয়া প্রেম-সংক্রান্ত কোনো তথ্য আপনার মনকে প্রফুল্ল করে তুলতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ই-মেইলে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে উৎসাহী করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। মান-অভিমান ভুলে গিয়ে প্রিয়জনের পাশে দাঁড়ান, সেও আপনাকে আঁকড়ে ধরে রাখবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বিদেশযাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আপনার রাশিফল অনুযায়ী আজ প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে।