আপনার রাশিফল
২ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—আকাশি, হালকা লাল, মেরুন। শুভ রত্ন—রক্ত প্রবাল, মনু স্পেন। বিশিষ্ট ব্যক্তিত্ব—হ্যান্সি ক্রিশ্চিয়ান এন্ডারসন, এমিল জোলা, অ্যালেক গিনেস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধ পেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভবনা উঁকি দিচ্ছে। আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। কন্যা (২৪ আগস্ট: ২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কেউ কেউ আজ নতুন প্রেমের ডাক শুনতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর: ২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বির আবির্ভাব ঘটতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর: ২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ই-মেইলে প্রেমের ব্যাপারে কেউ আপনাকে আগ্রহী করে তুলতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার রাশিফল অনুযায়ী আজ প্রেমের ক্ষেত্রে কেউ আজ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।