আপনার রাশিফল
৩ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং— জলপাই সবুজ, অ্যাশ, গাঢ় নীল। শুভ রত্ন—এমিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা আলমগীর, মার্লোনন ব্রান্ডো, স্থপতি ফজলুর রহমান খান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিন; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, কথা দিচ্ছি আপনাকে হতাশ হতে হবে না। রাজনীতি থেকে দূরে থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কোনো পুরোনো স্মৃতি আজ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রিয়জনের বিষয়ে কোনো সুসংবাদ পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার জণ্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকাদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো পুরোনো স্মৃতি আজ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে উত্সাহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক তত্পরতা থেকে দূরে থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হতে পারে। কর্মস্থলে বসের মন রক্ষা করা সহজ হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। আপনার রাশিফল অনুযায়ী আজ ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন