আপনার রাশিফল
৫ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—বেগুনি, সবুজ, অফ হোয়াইট। শুভ রত্ন—পান্না, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—গ্রেগরি পেক, বেটি ডেভিস, শিল্পপতি এ কে খান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক কাজে আজ আপনাকে ব্যস্ত থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকাদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সামাজিক কাজে সুনাম অর্জিত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুক দেখুন—প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিতে পারেন—ভাগ্য আজ সহায় থাকবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আপনাকে অবাক করে দিয়ে কোনো সহকর্মী আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটলতা দেখা দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পেশাজীবীদের কারও কারও পেশা পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। আপনার রাশিফল অনুযায়ী আজ বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।