আপনার রাশিফল
৬ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—হালকা সবুজ, সোনালি, ক্রিম। শুভ রত্ন—ল্যাপিস ল্যাজুলি, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—জাদুকর হুডিনি, সৈয়দ আমীর আলী, দীলিপ ভেং সরকার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জমিজমা নিয়ে সৃষ্ট পারিবারিক বিরোধের অবসান হতে পারে। ফেসবুকের বন্ধুত্ব কোনো কোনো ক্ষেত্রে প্রেমে রূপ নিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। চাকরিতে কারও কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ই-মেইলে কারও কাছ থেকে পাওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যারাশির বন্ধুদের জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আসতে পারে। সুতরাং চোখ-কান খোলা রাখুন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): জলজ রাশি বৃশ্চিকের জাতক-জাতিকার কেউ কেউ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। সুতরাং চোখ-কান খোলা রাখুন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে যাবতীয় বিভ্রান্তির অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যানবাহন ও দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন, আজ একাধিক সুবর্ণ সুযোগ নাগালে চলে আসবে। আর্থিক লেনদেন শুভ। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ই-মেইলে কারও পাঠানো প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য আপনাকে এ বিষয়ে উৎসাহী করে তুলতে পারে। আপনার রাশিফল অনুযায়ী আজ দূরের যাত্রা শুভ।