আপনার রাশিফল
৭ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—ক্রিম, মেরুন ও সবুজ। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা জিতেন্দ্র, পন্ডিত রবিশঙ্কর, কবি ওয়ার্ডস ওয়ার্থ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): চাকরির জন্য বিদেশে আবেদন করে থাকলে ইতিবাচক সাড়া পেতে পারেন। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যানবাহন থেকে সতর্কতা অবলম্বন করুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমের ব্যাপারে আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুখবর দিয়ে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আপনার রাশিফল অনুযায়ী আজ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।