আপনার রাশিফল
৮ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—গাঢ় নীল, অ্যাশ, জলপাই সবুজ। শুভ রত্ন—শ্বেত প্রবাল, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী ম্যালভিন কেলভিন, সাবেক রোডেশিয়ার প্রধানমন্ত্রী আয়ান স্মিথ, স্থপতি রিচার্ড নিউট্রা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেন শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কে আজ নতুন আশার আলো দেখতে পাওয়া যাবে। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কেউ আজ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায় হবে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনার রাশিফল অনুযায়ী আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।