আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ এপ্রিল ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। শুভ রং—বেগুনি, হালকা লাল, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক পল রবসন, আয়াতুল্লাহ খোমেনি, রোকনুজ্জামান খান দাদাভাই। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): তথ্যবিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ই-মেইলে পাওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থান অপরিবর্তিত থাকবে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি উদ্যোগী হলে পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের মন ভালো হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আসতে পারে—সুতরাং চোখ-কান খোলা রাখুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনুর জাতক-জাতিকাদের মধ্যে যাঁরা চাকরি প্রত্যাশী, তাঁদের জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। ই-মেইলে পাওয়া কারও চিঠি প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে পাওয়া প্রেমসংক্রান্ত কোনো তথ্য এ ক্ষেত্রে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। আপনার রাশিফল অনুযায়ী আজ রাজনীতি থেকে দূরে থাকুন।