আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রোববার ও মঙ্গলবার। শুভ রং—বাদামি, ক্রিম, হালকা নীল। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব— হ্যানিম্যান, জোসেফ পুলিটজার, অভিনেতা ওমর শরীফ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ই-মেইলে কারও পাঠানো তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। ভালো লাগার মানুষটিকে সাহস করে প্রস্তাব দিন; কথা দিচ্ছি, আপনাকে হতাশ হতে হবে না।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ধীরে-সুস্থে এগোন, কথায় বলে—স্লো অ্যান্ড স্টেভি উইনস দ্য রেস। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রিয় মানুষটিকে কাছে পেতে হলে মিনমিনে স্বভাব ত্যাগ করুন—কে জানে, আজই হয়তো প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকাদের বলছি, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। ফেসবুকে বন্ধুত্ব থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের মধ্যে বর্তমানে যারা বেকার, আজ তাদের কারও কারও জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কেউ কেউ নতুন সম্পর্কে জড়াতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ব্যাপারে কেউ আজ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। আর্থিক লেনদেন শুভ। আপনার রাশিফল অনুযায়ী আজ শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন।