আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—অ্যাশ, জলপাই সবুজ, মেরুন। শুভ রত্ন—গোমেদ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক ডেভিড ক্যাসিডি, গণিতজ্ঞ ফার্ডিল্যান্ড লিন্ডেমান, প্রাণীবিদ রিচার্ড গোল্ডস্মিথ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায় হবে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে সাহসী হতে পারলে আজ সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ফেসবুক দেখুন; কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে উৎসাহী করে তুলতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে আজ নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনুর বন্ধুদের বলছি, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। পাহাড়, বন-জঙ্গল কিংবা সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকরের জাতক-জাতিকাদের জন্য সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। আপনার রাশিফল অনুযায়ী আজ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।