আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রোব ও মঙ্গলবার। শুভ রং—কমলা, লাল, মেরুন। শুভ রত্ন—শ্বেত প্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—টমাস জেফারসন, দাবারু গ্যারি কাসপারভ, আজমল হুদা মিঠু। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে উৎসাহিত করতে পারে। আর্থিক লেনদেন শুভ। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। ফেসবুক দেখুন, কারও বক্তব্যে আপনার প্রতি প্রেমের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীন রাশির বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ পেয়ে যেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আপনার রাশিফল অনুযায়ী আজ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।