আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হালকা লাল, সোনালি, চকোলেট। শুভ রত্ন—পান্না, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—রানী দ্বিতীয় এলিজাবেথ, সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, অভিনেতা অ্যান্থনী কুইন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): মিথুন রাশির বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে বড় ধরনের সুযোগ অপেক্ষা করছে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ের তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন যোগাযোগ সুফলদায়ক হতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ের অন্যের সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের বলছি; কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রা শুভ। আপনার রাশিফল অনুযায়ী আজ দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।