আপনার রাশিফল
২২ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—হালকা নীল, সবুজ, বেগুনি। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেনিন, বেহালাবাদক ইয়াহুদি মেনুহিন, লেখিকা জুবায়দা গুলশান আরা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমিকদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষ রাশির জাতক-জাতিকাদের কারও কারও জন্য কর্মস্থলে সুবর্ণ সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ই-মেইলে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে কেউ কেউ বৈদেশিক প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকরের বন্ধুদের বলছি; কর্মস্থলে একাধিক সুবর্ণ সযোগ আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকলেও আবার চেষ্টা করুন এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থান অপরিবর্তিত থাকবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। আপনার রাশিফল অনুযায়ী আজ ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।