আপনার রাশিফল
২৪ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। শুভ রং—হালকা নীল, মেরুন, চকলেট। শুভ রত্ন—জারকন, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী শার্লি ম্যাকলিন, বারবারা স্ট্রেইস্যান্ড, লেখক অ্যান্থনি ট্রলোপ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ যেসব কাজে হাত দেবেন তাতে কম-বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। লটারি কিংবা ওই জাতীয় কোনো কিছু থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পছন্দের মানুষটি আজ প্রেমের মানুষে পরিণত হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মানিতে চলতে পারলে দিনটি আজ আপনার হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে যাবে যদি আপনি সাহসের পরিচয় দিতে পারেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পূষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমা সংক্রান্তবিরোধের নিষ্পত্তি হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ই-মেইলে পাওয়া কারও বক্তব্যে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ ইঙ্গিত! দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায়ে তৎপর হোন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীন রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আজ নাগালে আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। আপনার রাশিফল অনুযায়ী আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।