আপনার রাশিফল
২৫ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—হালকা নীল, সবুজের যেকোনো শেড, আকাশি। শুভ রত্ন—ক্যাটস আই, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজনীতিবিদ ক্রমওয়েল, মার্কনি, অভিনেতা আল পাসিনো। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হতে পারে। ফেসবুক দেখুন, প্রেমের ব্যাপারে কারও কাছ থেকে আজ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও সহযোগিতা গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। ই-মেইলে পাওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। হতাশ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনু রাশির বন্ধুদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। সমুদ্র সৈকত কিংবা পাহাড়ে ভ্রমণের জন্য দিনটি শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। প্রেমের ক্ষেত্রে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় না নেমে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখুন। দূরের যাত্রা শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনার রাশিফল অনুযায়ী আজ প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।