আপনার রাশিফল
২৬ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—আকাশি, নীল, হালকা সবুজ। শুভ রত্ন—পান্না, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—শেকসিপয়ার, ওস্তাদ আয়াত আলী খান, কাজী আব্দুল ওয়াদুদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ফেসবুকে কারও হেয়ালিপূর্ণ মন্তব্যের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার প্রতি পরোক্ষ প্রেমের আহ্বান। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কারও সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। মনের মানুষটি আপনাকে ভুল বুঝে থাকলে আজ তা নিরসনের চমৎকার সুযোগ সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা ধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ই-মেইলে পাওয়া কোনো তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে উৎসাহী করে তুলতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ফেসবুকে কারও দেওয়া তথ্য থেকে আপনার প্রেম করার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনার রাশিফল অনুযায়ী আজ কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।