২৭ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—বেগুনী, নীল, ধূসর। শুভ রত্ন—শ্বেত প্রবাল, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব— বিজ্ঞানী মোর্স, দার্শনিক হার্বাট স্পেন্সার, চলচ্চিত্রশিল্পী রোজী আফসারী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে পদস্থদের আনুকুল্য পাবেন। পাওনা আদায় হবে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ কার্যকর হবে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—ভাগ্য আপনার সহায় থাকতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায় হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আজ মনের জানালায় উঁকি দিয়ে যেতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আপনার রাশিফল অনুযায়ী আজ দূরের যাত্রা শুভ।