আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং লালের যেকোনো শেড, হালকা নীল, সাদা। শুভ রত্ন রক্তপ্রবাল, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব সাদ্দাম হোসেন, ড. হুমায়ুন আজাদ, চিত্রনায়ক উজ্জ্বল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আবার চেষ্টা করুন। কারণ, এ ক্ষেত্রে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের সাফল্যের দেখা পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ই-মেইলে কারও কাছ থেকে আজ প্রেমের ব্যাপারে চমকপ্রদ তথ্য পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ পাবেন—সুতরাং চোখ-কান খোলা রাখুন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতি থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার রাশিফল অনুযায়ী আজ লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন।