আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—গোলাপি, নীল, হালকা সবুজ। শুভ রত্ন—গোমেদ, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব— রানি জুলিয়ানা, অভিনেতা রবার্ট শ, শেখ নিয়ামত আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কারও আবির্ভাব ঘটতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। আর্থিক লেনদেন শুভ। মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ আজ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তুব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতেও ভালো চাকরি পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুক দেখুন, আপনার প্রতি কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ই-মেইল থেকে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যে আপনার প্রেমের আহ্বানে এত দিন সাড়া দেয়নি, আজ সে আপনার প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আপনার রাশিফল অনুযায়ী আজ দূরের যাত্রা শুভ।