আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ মে, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—নীলের যে কোনো শেড, জলপাই সবুজ, ধূসর। শুভ রত্ন—এমিথিস্ট, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—ম্যাকিয়াভেলি, জাহানারা ইমাম, সাংবাদিক আহমদ নূরে আলম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। দূরের যাত্রা শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ। মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ই-মেইলে একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িক বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযেগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আপনার রাশিফল অনুযায়ী আজ দূরের যাত্রা শুভ।