আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মে, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং বাদামি, মেরুন, ধূসর। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অড্রে হেপবার্ন, কাকুই তানাকা, চিত্রশিল্পী ফ্রানকুইজ জেরার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে পরোক্ষ প্রেমের আহ্বান। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায় হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিজনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের ব্যাপারে ধৈর্য্যের পরিচয় দিয়ে সাফল্যের দেখা পাবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। বেকারদেও কারও কারও কর্মসংস্থানের সম্ভবনা আছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার সাহসী মনোভাব প্রেমের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেস্বর): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনাকে ভুল বুঝতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আপনার রাশিফল অনুযায়ী আজ দূরের যাত্রা শুভ।