আপনার রাশিফল
৫ মে, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—সোনালি, হালকা সবুজ, সাদা। শুভ রত্ন—পান্না, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—কার্ল মার্কস, বিপ্লবী প্রীতিলতা, জৈল সিং। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমের ব্যাপারে ধীরে-সুস্থে এগোন—কথায় বলে, স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস! আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি আপনার জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই। মান-অভিমানের পালা চুকিয়ে প্রিয় মানুষটি আজ আপনাকে স্বাগত জানাতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আপনার রাশিফল অনুযায়ী আজ ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।