আপনার রাশিফল
২০ মে, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—সোনালি, হালকা সবুজ, সাদা। শুভ রত্ন—মুন স্টোন, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী বালজাক, দার্শনিক জন স্টুয়ার্ট মিল, ক্রিস্টোফার কলম্বাস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা মুছে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে সাহসী হতে পারলে চটজলদি সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের সাফল্যের দেখা পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেস বুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনু রাশির বন্ধুদের কারও কারও জন্য দিনটি আনন্দময় হয়ে উঠবে। আজ আকস্মিকভাবে অথ্যপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে ব্যর্থতা মুছে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কোনাকাটা শুভ। আপনার রাশিফল অনুযায়ী আজ রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।