আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ মে, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—গাঢ় সবুজ, ধূসর, ম্যাজেন্টা। শুভ রত্ন—ক্যাটস আই, পীত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—দার্শনিক মিখাইল বাকুনিন, লেখক দ্বিজেন শর্মা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্র ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে বসের মন জুড়িয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন থাকতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আপনার রাশিফল অনুযায়ী আজ আর্থিক লেনদেন শুভ।